ডেইলি খবর ডেস্ক: জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দ্বিমত থাকলে আলোচনা হতে পারে। তবে বিরোধীদল বলে, তারা যা বলে তাই হবে। মঙ্গলবার (১৪ এপ্রিল) টাঙ্গাইলে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত শেষে এসব কথা জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, স্বৈরাচারের ভূত বর্তমান বিরোধীদলের ওপর আছর করেছে। জুলাই সনদ নিয়ে এত দরদ হলে কেন সনদে আগে স্বাক্ষর করেনি? যারা জনগণের কর্মসূচি বাধাগ্রস্ত করবে, জনগণকে সঙ্গে নিয়ে তাদেরকে প্রতিহত করবে বিএনপি।
তারেক রহমান বলেন, বিরোধী পক্ষ পরিস্থিতি ঘোলাটে করতে চায়। স্বৈরাচার চলে গেলেও স্বৈরাচারের ভূত রয়ে গেছে। অন্য কোনো দেশ নয়, বাংলাদেশই আমাদের শেষ ঠিকানা।
মওলানা ভাসানীর মাজার জিয়ারত শেষে ‘মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’-এর শিক্ষার্থীদের অনুরোধে ‘বাংলা নববর্ষ-১৪৩৩’ বরণ উপলক্ষে জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সংগৃহীত ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :