মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: জুন ১৫, ২০২৬, ০৪:১৮ পিএম

হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু


ডেইলি খবর ডেস্ক: দেশে হাম ও উপসর্গে সবশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও চার শিশু মারা গেছে।  সোমবার (১৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।গত ২৪ ঘণ্টায় সারাদেশে নিশ্চিত ও উপসর্গে হামে চার জনের মৃত্যু হয়েছে। 
গত ১৫ মার্চ থেকে ১৫ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭১ হাজার ৪৬৭ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬৭ হাজার ৮৭৮ জন। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে তিন শিশুর মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ১৫ জুন পর্যন্ত হামের উপসর্গে মোট ৫৬৩ শিশুর মৃত্যু হয়েছে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে এক শিশুর মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ১৫ জুন পর্যন্ত নিশ্চিত হামে ৯৩ শিশুর মৃত্যু হয়েছে।সংগৃহীত ছবি

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!