রবিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

এবারবি কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল বিভাগে নাহিদ

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৭:৪৩ পিএম

এবারবি কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল বিভাগে নাহিদ

আইন-অপরাধ ডেস্ক: সন্নিকটে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে লিভ টু আপিল (আপিল করার অনুমতি) আবেদন করেছেন একই আসনের প্রতিদ্ব›দ্বী প্রার্থী। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এই আবেদনটি দায়ের করেন।
শনিবার (৭ ফেব্রæয়ারি) নাহিদ ইসলামের আইনজীবী জহিরুল ইসলাম মুসা জানান, আপিল বিভাগের চেম্বার আদালতে আগামীকাল রোববার (৮ ফেব্রæয়ারি) অথবা ভোটের আগেই এই আবেদনের ওপর শুনানির চেষ্টা চালানো হবে।
এর আগে কাইয়ুমের প্রার্থিতার বৈধতা নিয়ে নাহিদের করা রিট ৩ ফেব্রæয়ারি সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট। এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় ৫ ফেব্রæয়ারি লিভ টু আপিলটি দায়ের করেন নাহিদ ইসলাম।
বিষয়টি জানিয়ে নাহিদ ইসলামের অন্যতম আইনজীবী জহিরুল ইসলাম মুসা শনিবার গণমাধ্যমকে বলেন, লিভ টু আপিলে কাইয়ুমের প্রার্থিতা বৈধ ঘোষণা ও তাকে প্রতীক (ধানের শীষ) বরাদ্দের সিদ্ধান্ত স্থগিত চাওয়া হয়েছে। আপিল বিভাগের চেম্বার আদালতে রোববার শুনানির চেষ্টা থাকবে, না হলে নির্বাচনের আগেই শুনানির চেষ্টা থাকবে।
আগামী ১২ ফেব্রæয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটের আর মাত্র চারদিন বাকি আছে। এর আগে রাজধানীর সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র বাছাই শেষে গত ৩ জানুয়ারি কাইয়ুমের মনোনয়ন বৈধ ঘোষণা করে তা গ্রহণ করেন রিটার্নিং কর্মকর্তা। বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা গত ২২ জানুয়ারি কাইয়ুমকে ‘ধানের শীষ’ প্রতীক বরাদ্দ দেন।
তবে কাইয়ুম ভানুয়াতু নামের একটি দেশের নাগরিক অর্থাৎ দ্বৈত নাগরিক- এমন অভিযোগ তুলে রিটার্নিং কর্মকর্তার ওই দুই সিদ্ধান্তের বৈধতা নিয়ে ২ ফেব্রæয়ারি হাইকোর্টে রিট করেন একই আসনের প্রার্থী নাহিদ ইসলাম। কাইয়ুম দ্বৈত নাগরিক এবং এই তথ্য তিনি হলফনামায় গোপন করেছেন বলে রিটে অভিযোগ করা হয়। শুনানি নিয়ে ৩ ফেব্রæয়ারি হাইকোর্ট রিট আবেদনটি সরাসরি খারিজ করে দেন, যার বিরুদ্ধে লিভ টু আপিল করেছেন নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!