বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৬ মৃত্যু, আক্রান্ত ১৪৬৪

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৬, ০৫:১৯ পিএম

হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৬ মৃত্যু, আক্রান্ত ১৪৬৪

ডেইলি খবর ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে রোগটিতে আক্রান্ত ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি বা শনাক্ত হয়েছে ১ হাজার ৪৬৪ জন শিশু।আজ বুধবার (১১ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো হাম-বিষয়ক নিয়মিত হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ১ হাজার ১৯০ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ১০৫ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ১ হাজার ২৯৫ শিশু মারা গেছে।

এছাড়া ২৪ ঘণ্টায় ১১৩ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ৩৫১। এই সময়ে ১ হাজার ২৬৬ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ হাজার ১০৪ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২ লাখ ৪২ হাজার ৯০৭, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৪ হাজার ৭২৩। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ২ লাখ ১৬ হাজার ৮০৬ রোগী, যাদের মধ্যে ২ লাখ ৭ হাজার ৯০৩ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে। ফাইল ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!