রবিবার, ০৫ এপ্রিল, ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

কদমতলীতে আগুনে পুড়ে নিহত ৫

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬, ০৫:৪২ পিএম

কদমতলীতে আগুনে পুড়ে নিহত ৫

ডেইলি খবর ডেস্ক: রাজধানীর পুরান ঢাকার কদমতলীতে লাইটার কারখানায় আগুনের ঘটনায় অন্তত পাঁচটি দগ্ধ মরদেহ উদ্ধার করেছে ফায়ার ফার্ভিস।বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।
তিনি বলেন, এখন পর্যন্ত আগুনে দগ্ধ ৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। অবস্থা এতটাই শোচনীয় যে সেগুলো নারী বা পুরুষের কিনা বোঝা যাচ্ছে না।এর আগে শনিবার (৪ এপ্রিল) দুপুরের দিকে কদমতলী শিল্প এলাকায় অবস্থিত ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে কারখানার ভেতরে ধোঁয়া দেখতে পান স্থানীয়রা। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। পরে আরও চারটি ইউনিট যোগ দেয়। পরে বিকেল ৪টা ৪৪ মিনিটে আগুন নিভে গেছে।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!