ডেইলি খবর ডেস্ক: সৌদি আরবের বিমানবন্দরগুলোতে বিধিনিষেধ আরোপ করার কারণে বাংলাদেশগামী ও বহির্গামী ফ্লাইট চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সবশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৪২টি সরাসরি এবং ৬১টি ট্রানজিটসহ সর্বমোট ১০৩টি ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পাঠানো বার্তায় বেবিচক জানিয়েছে, এসব ফ্লাইট বাতিল ও বিঘ্নিত হওয়ার ফলে মোট ১৫ হাজার ৭৭৯ জন বিমানযাত্রী চরম অনিশ্চয়তা ও ভোগান্তির মুখে পড়েছেন। পরিস্থিতি পর্যবেক্ষণ করে সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোর সময়সূচী পুনর্র্নিধারণ ও যাত্রীদের সহযোগিতায় কাজ করছে বেবিচক।
সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে- বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৭টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ৮টি এবং রিয়াদ এয়ারওয়েজের ৭টি। অন্যদিকে ইন্ডিগো (২২টি), এমিরেটস (১৪টি), কাতার এয়ারওয়েজ (৮টি), সালাম এয়ার (৭টি), ফ্লাই দুবাই (৬টি), এয়ার ইন্ডিয়া (৩টি) ও ইজিপ্ট এয়ারের (১টি) ট্রানজিট ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে।সংগৃহীত ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :