বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ডেঙ্গুতে ২৪ ঘন্টায় আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৬, ০৪:৫১ পিএম

ডেঙ্গুতে ২৪ ঘন্টায় আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২

ডেইলি খবর ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৮২ জন। বুধবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু-বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ঢাকা বিভাগে ৬ জন, চট্টগ্রাম বিভাগে একজন, খুলনা বিভাগে একজন ও রাজশাহী বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৮১৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। পাশাপাশি এই সময়ে বরিশাল বিভাগে ১৯৪ জন, খুলনা বিভাগে ২১৪ জন, চট্টগ্রাম বিভাগে ৩১৩, ময়মনসিংহ বিভাগে ৮৪, রাজশাহী বিভাগে ২১৭, রংপুর বিভাগে ১১৬ ও সিলেট বিভাগে ২৮ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

সবমিলিয়ে চলতি বছর ১ জানুয়ারি থেকে আজ বুধবার পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৪০৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ১৯২ জন মারা গেছেন। এ ছাড়া উল্লেখিত সময়ে খুলনা বিভাগে ৭৭ জন, ময়মনসিংহ বিভাগে ৩৩ জন, বরিশাল বিভাগে ২৯ জন, চট্টগ্রাম বিভাগে ৪০ জন, রাজশাহী বিভাগে ২৮ জন, রংপুরে ৭ জন ও সিলেট বিভাগে ৩ জনের মৃত্যু হয়েছে। ফাইল ছবি



 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!