ডেইলি খবর ডেস্ক: দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে অন্তত পাঁচজন মারা গেছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৩৯ জন। আজ রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছে ৮২ জন। গত ২৪ ঘণ্টায় মৃত পাঁচজনের মধ্যে ঢাকার চারজন। অন্যজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।
চলতি বছরে ডেঙ্গু শনাক্ত হয়েছে ২৮ হাজার ৯২৯ জনের। যার মধ্যে ২৬ হাজার ৮৯৭ জন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এর আগে ডেঙ্গুতে আক্রান্ত ছিল জুলাই মাসে সবচেয়ে বেশি। এই মাসে ৯ হাজার ২০৬ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।
তবে চলতি আগস্টের ২৩ দিনেই ১৩ হাজার ৬১৯ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।
অন্যদিকে জুন মাসে ২ হাজার ৯০৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিল। অন্যদিকে জানুয়ারিতে এক হাজার ৮১, ফেব্রুয়ারিতে ৪০৯, মার্চে ৩৫৩, এপ্রিল ৬৪০ এবং মে মাসে ৭১৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়।ফাইল ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :