রবিবার, ২৯ মার্চ, ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২

দিনাজপুরে ট্রাকে বাসের ধাক্কা, নিহত ২

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৬, ১০:৪১ এএম

দিনাজপুরে ট্রাকে বাসের ধাক্কা, নিহত ২

ডেইলি খবর ডেস্ক: দিনাজপুরের বিরামপুরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০-১২ জন যাত্রী। আজ রোববার (২৯ মার্চ) ভোরে উপজেলার চণ্ডিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোর সাড়ে ৫টার দিকে বিরামপুরের চণ্ডিপুর মেইন রাস্তার পাশে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ওই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই যাত্রী প্রাণ হারান।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন এবং আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। তবে নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম সরকার জানান, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!