বুধবার, ০১ এপ্রিল, ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

বাংলাদেশি জাহাজকে হরমুজ পার করে দিল ইরান

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১, ২০২৬, ১২:২৬ পিএম

বাংলাদেশি জাহাজকে হরমুজ পার করে দিল ইরান

ডেইলি খবর ডেস্ক: হরমুজ প্রণালি দিয়ে আটকেপড়া বাংলাদেশের ছয়টি জাহাজ এবার পার হওয়ার বিষয়ে অনুমতি দিয়েছে ইরানের নিরাপত্তা কাউন্সিল।
বুধবার (১ এপ্রিল) মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনা নিয়ে ঢাকায় ইরানের দূতাবাসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহীমি জাহানাবাদী।
রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের আটকে থাকা ৬টি জাহাজ হরমুজ প্রণালি পার হওয়ার বিষয়ে অনুমতি দিয়েছে ইরানের নিরাপত্তা কাউন্সিল। ৬টি বাংলাদেশি জাহাজ ফেরত আনার বিষয়ে কাজ করছে উভয়পক্ষ। ছবি : সংগৃহীত

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!