বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৬, ০১:৪০ পিএম

মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

আইন-অপরাধ ডেস্ক: রাজধানীর মহাখালীতে সাততলা বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। বুধবার (১৮ নভেম্বর) সকাল সোয়া ১১টার দিকে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।এর আগে সকাল সাড়ে ৯টার পরে বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে, খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে ৩টি, বারিধারা ফায়ার স্টেশন থেকে ২টি এবং কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে আরো ২টিসহ মোট ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।প্রত্যক্ষদর্শীদের দাবি, রান্নার সময় চুলার থেকে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। সব টিনশেডের ঘর হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।ঘর থেকে কোনো মালামালই উদ্ধার করতে পারেননি তারা।প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানা যায়নি।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!