মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের ঠাকুরগাঁও সফর স্থগিত

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৬, ০৭:৫০ পিএম

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের ঠাকুরগাঁও সফর স্থগিত

ডেইলি খবর ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ জেলা ঠাকুরগাঁও সফর স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল হক।

আগামী ৩০ ও ৩১ আগস্ট দুই দিনের সফরে তার ঠাকুরগাঁও যাওয়ার কথা ছিল। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর এটি ছিল তার প্রথম কোনো সফরসূচি।

জেলা প্রশাসক জানান, অনিবার্য কারণে রাষ্ট্রপতির আগামী ৩০ ও ৩১ আগস্টের ঠাকুরগাঁও সফর স্থগিত করা হয়েছে। তবে শিগগিরই সফরসূচি পুনরায় নির্ধারণ করা হতে পারে।

এর আগে গতকাল সোমবার রাষ্ট্রপতির কার্যালয়ের প্রটোকল শাখা থেকে জেলা প্রশাসনের কাছে প্রেরিত এক চিঠিতে এই সফরের কথা জানানো হয়েছিল। সেখানে উল্লেখ ছিল, রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর প্রথম প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত সফরে নিজ জেলা সফর করবেন।

গত ২০ আগস্ট জাতীয় সংসদে অনুষ্ঠিত ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরদিন রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করেন তিনি।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!