ডেইলি খবর ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আবারও ওয়াকআউট করেছেন বিরোধীদলীয় সংসদ সদস্যরা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকাল ৫টা ৫৫ মিনিটে তারা ওয়াকআউট করেন।
বিরোধী দলের নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এ সময় ওয়াকআউটের ঘোষণা দিয়ে জোটের সংসদ সদস্যদের নিয়ে অধিবেশন থেকে বের হয়ে যান।
ডা. শফিকুর রহমান বলেন, দুঃখজনক হলেও সত্য বিরোধী দলের যৌক্তিক বাধা সত্ত্বেও যে কয়টি গণবিরোধী বিল আজ পাশ হয়েছে, আমরা তার দায় নিতে চাই না। এই জন্য আমরা এখন সংসদ থেকে ওয়াকআউট করেছি।এর আগে দুইবার সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করে বিরোধী দল। জাতীয় সংসদ শুরুর দিন ১২ মার্চ রাষ্ট্রপতির বক্তব্যের প্রতিবাদে প্রথমবার এবং দ্বিতীয়বার ১ এপ্রিল ওয়াকআউট করেন তারা। সংগৃহীত ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :