শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ৮৫৫ জন

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৬, ০৫:০৭ পিএম

দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ৮৫৫ জন

ডেইলি খবর ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গে সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহজনক ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৮৫৫ জন। আজ শনিবার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা ৮১৬ জন এবং গত ১৫ মার্চ থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা এক লাখ ৭০ হাজার ৬৩৮ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা ৩৯ জন, গত ১৫ মার্চ থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২০ হাজার ৬ জন।

গত ১৫ মার্চ থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ ৫০ হাজার ২০২ জন।

একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৪৪ হাজার ৪৮৫ জন।

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে সাতজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট ৯১৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত নিশ্চিতভাবে হাম রোগে মারা গেছে মোট ১০০ জন।ফাইল ছবি

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!