ডেইলি খবর ডেস্ক: কক্সবাজারের উখিয়ার বালুখালী সীমান্তে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবকের বাঁ পায়ের গোড়ালি উড়ে গেছে। একইসঙ্গে গুরুতর জখম হয়েছে ডান পায়ে হাঁটুর নিচের অংশ।শুক্রবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১০ দিকে উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির অধীনস্থ বালুখালী এলাকায় এ ঘটনা ঘটে।সূত্রে জানা যায়, বিআরএম-২১ পয়েন্ট থেকে প্রায় ১ কিলোমিটার দক্ষিণে এবং মাস্টার কাঠি পোস্টের ২৫০ মিটার উত্তরে, শূন্য লাইন থেকে আনুমানিক ১৫০ মিটার মিয়ানমারের অভ্যন্তরে ‘নারিকেল বাগান’ এলাকায় হঠাৎ ল্যান্ডমাইন বিস্ফোরণ ঘটে।বিস্ফোরণে গুরুতর আহত হন রোহিঙ্গা যুবক মো. সাদেক (২৫)। তিনি বশির আহমেদ ও সারা খাতুনের ছেলে এবং উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১০, ব্লক-এফ/১৩-এর বাসিন্দা।পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে দ্রুত উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।সীমান্ত এলাকায় ঘন ঘন মাইন বিস্ফোরণের ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় পূর্বে পুঁতে রাখা ল্যান্ডমাইনের ঝুঁকি এখনও বিদ্যমান রয়েছে। সংগৃহীত ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :