ডেইলি খবর ডেস্ক: ঈদুল আজহা শেষে ঘরে ফেরা যাত্রীদের যাত্রা সহজ করতে বিশেষ ব্যবস্থায় আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। সেই ধারাবাহিকতায় আজ বিক্রি করা হচ্ছে আগামী ২ জুনের ট্রেনের টিকিট।
রেলওয়ের তথ্য অনুযায়ী, শনিবার (২৩ মে) সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলভিত্তিক আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে। এছাড়া পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টায়। আগের মতো এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।ঈদ উপলক্ষে নেওয়া বিশেষ পরিকল্পনা অনুযায়ী, ৩১ মে’র যাত্রার টিকিট বিক্রি হয়েছে ২১ মে এবং ১ জুনের টিকিট বিক্রি হয়েছে ২২ মে। আগামী ৩ জুনের টিকিট বিক্রি করা হবে ২৪ মে এবং ৪ জুনের টিকিট বিক্রি হবে ২৫ মে। ফাইল ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :