শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

ডেঙ্গুতে একদিনে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৬, ০৬:৩৬ পিএম

ডেঙ্গুতে একদিনে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪

ডেইলি খবর ডেস্ক: দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫৮। একই সময়ে নতুন করে ১ হাজার ৬৭৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৭ হাজার ৫৮০।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত) নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৭১৪ জন, ময়মনসিংহে ৫০, চট্টগ্রামে ৩১১, খুলনায় ১৯০, রাজশাহীতে ১১৫, রংপুরে ৬০, বরিশালে ২১৩ এবং সিলেটে ২১ জন রয়েছে।

এ সময়ে মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন ঢাকা বিভাগে এবং একজন বরিশাল বিভাগে চিকিৎসাধীন ছিল। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ৮২৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের মাসভিত্তিক হিসাব অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ডেঙ্গুতে দুজন করে মারা যায়। মার্চ ও এপ্রিলে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। মে মাসে একজন, জুনে ১৩, জুলাইয়ে ৩৬, আগস্টে ৪৩ এবং সেপ্টেম্বরে ১৪৮ জনের মৃত্যু হয়।

অক্টোবরে ডেঙ্গুতে মারা যায় ১৭৪ জন, যা চলতি বছরের এক মাসে সর্বোচ্চ মৃত্যু। নভেম্বরের প্রথম সাত দিনে এখন পর্যন্ত ৩৯ জনের মৃত্যু হয়েছে।ফাইল ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!