ডেইলি খবর ডেস্ক: পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের একাধিক দেশ ইতোমধ্যে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন অঞ্চলে আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশে ঈদ উদযাপন ২৮ মে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।জানা গেছে, সৌদি আরবের সরকারি ক্যালেন্ডার ‘উম্মুল কুরা’ অনুযায়ী আগামী ২৭ মে দেশটিতে পবিত্র ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ১৬ মে আরবি জিলকদ মাসের ২৯তম দিন এবং ১৭ মে হবে ৩০তম দিন। অর্থাৎ সেখানে জিলকদ মাস ৩০ দিনে পূর্ণ হবে। সে হিসাবে ১০ জিলহজে ২৭ মে ঈদ উদযাপনের সম্ভাবনা তৈরি হয়েছে।
এদিকে পাকিস্তানও জানিয়েছে, আগামী ২৭ মে দেশটিতে ঈদুল আজহা পালিত হতে পারে। অন্যদিকে যুক্তরাজ্য ও ইউরোপে নতুন চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৭ মে বুধবার অথবা ২৮ মে বৃহস্পতিবার ঈদুল আজহা পালিত হতে পারে বলে জানিয়েছে জানিয়েছে শীর্ষস্থানীয় মিডিয়া প্ল্যাটফর্ম হাইফেন অনলাইন।সংযুক্ত আরব আমিরাতের হিসাব অনুযায়ী, ২৬ মে অনুষ্ঠিত হবে হজের গুরুত্বপূর্ণ দিন আরাফাতের দিন। আর ২৭ মে ঈদুল আজহা পালিত হতে পারে।বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোর এক দিন পর ঈদ উদযাপিত হয়। সে হিসেবে আগামী ২৮ মে দেশে পবিত্র ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা বেশি।ইসলামি বর্ষপঞ্জি অনুযায়ী, জিলকদ মাসের পরবর্তী মাস জিলহজ এবং এই মাসের ১০ তারিখে ঈদুল আজহা উদযাপিত হয়। তবে ঈদের সঠিক তারিখ চূড়ান্তভাবে নির্ধারণ করবে জাতীয় চাঁদ দেখা কমিটি। চাঁদ দেখার ভিত্তিতেই দেশে ঈদের দিন ঘোষণা করা হবে। ফাইল ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :