বুধবার, ০৬ মে, ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

ঢাকা আহ্ছানিয়া মিশনের গোলামের চিকিৎসায় ৫০ লাখ! গোলাম-খলিল-জলিল সিন্ডিকেট লুটে খাচ্ছে ডাম

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মে ৫, ২০২৬, ১০:৪৪ পিএম

ঢাকা আহ্ছানিয়া মিশনের গোলামের চিকিৎসায় ৫০ লাখ! গোলাম-খলিল-জলিল সিন্ডিকেট লুটে খাচ্ছে ডাম

আইন-অপরাধ ডেস্ক: লুটেরাদের হাতে পরেছে মানবতার সেবায় প্রতিষ্টিত ঢাকা আহ্ছানিয়া মিশন-ডাম। শরীর সুস্থ রাখতে ডামের প্রেসিডেন্ট প্রফেসর ড. গোলাম রহমান ডাম থেকেই প্রায় অর্ধকোটি টাকা চিকিৎসার জন্য নিয়েছেন। ডাম থেকে চিকিৎসার নামে প্রায় ৫০ লাখ টাকা খরচ নেওয়ার বিরল ঘটনা। ডাম সুত্র জানায় সাবেক প্রেসিডেন্ট কাজী রফিকুল আলমের রেখে যাওয়া জমি-সম্পদ আর প্রতিষ্টান লুটে খাচ্ছে গোলাম-জলিল-খলিল সিন্ডিকেট। অভিযোগ রয়েছে ডামের নামে থাকা চট্টগ্রামের জমি-সম্পদ বিক্রি করে অর্থ হাতিয়ে নিয়েছেন মতলববাজ সিন্ডিকেটচক্র। চক্রের এক সদস্য এরআগে  অর্থ আত্মসাতকারী খলিল হয়েছেন মানবতার ফেরিওয়ালা। আর ডামের ক্যান্সার হাসপাতাল লুটে খাওয়া ডা.এম জলিলও এখন মানবতার ফেরিওয়ালা। এভাবেই ঢাকা আহ্ছানিয়া মিশনের গড়া প্রতিষ্ঠানগুলোতে চলছে বাটপারির তুঘলকি সব কান্ড। খোজ নিয়ে জানা গেছে, ডামের ক্যান্সার হাসপাতালের ময়লা বিক্রির অর্থও হাতিয়ে নিচ্ছেন জলিল সিন্ডিকেট। 
এছাড়া জলিল কোঃ ৭’শ টাকার ড্রেস এখন ১২’শ টাকা নিচ্ছেন। ১ কোটি টাকার কি কাজ করিয়েছেন তার কোনো হদিস নেই। আত্মীয়-স্বজন নিয়োগ দিয়ে হাসপাতালটি আত্মীয়করন করে একান্নবতি পরিবার তৈরি করেছেন জলিল। মাদক-গন্জিকাসেবী ধরনের এক ইন্জিনিয়ার নিয়োগ দিয়েছেন। যিনি মানুষের সাথে সারাক্ষণই খারাপ আচরন করেন যা জলিল নিজেও করে থাকেন। 
ডামের একাধিক কর্মি জানান ঢাকা আহ্ছানিয়া মিশনে সাতক্ষিরার লোকজন আধিপত্যে অন্যরা কোনঠাসা অবস্থায় আছেন। সাবেক প্রেসিডেন্ট কাজী রফিকুল আলমকে হঠিয়ে ফ্যাসিবাদের দোসর সাবেক প্রধান বিচারপতি (বর্তমানে জেলে) থাকা খায়রুল হকের সাথে আতাত করে ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রেসিডেন্ট হন ফ্যাসিবাদির দোসর প্রফেসর ড. গোলাম রহমান। তিনি প্রেসিডেন্টের পদে আসীন হয়েই সাবেক প্রেসিডেন্ট কাজী রফিকুল আলমের অনুসারীদের দুর্ব্যবহার করে বিদায় করে দেন। এবং সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়াসহ মিথ্যা মামলা দেওয়ার জন্য ষড়যন্ত্র করেন গোলাম। 
ডাম সুত্র জানায় ডামে যারা লুট করছেন, ব্যক্তিগত সুবিধা নিচ্ছেন তাদের মধ্যে প্রথমে রয়েছে কমিটির দুর্নীতিবাজ-ঘুসখোর প্রেসিডেন্ট গোলাম রহমান, ট্রেজারার ডা.এম এ জলিল, ভিপি ডা. মোহাম্মদ খলিল, কোম্পানীর সেক্রেটারি অডিট ঠিকাদার মো: রফিকুজ্জান রফিক ও তার বন্ধু হিসাব রক্ষক আবুল কালাম আজাদ। 
এদিকে ঢাকা আহ্ছানিয়া মিশনের নামে সাবেক প্রেসিডেন্ট কাজী রফিকুল আলমের রেখে যাওয়া মূল্যবান সম্পদ বর্তমান প্রেসিডেন্ট গোলাম রহমান ও তার মাইম্যানরা কেনো বিক্রি করছেন, বিক্রি করা অর্থ কোথায় সরাচ্ছেন, কে কতো নিচ্ছেন তা নিয়ে ডামে চলছে নানারকম সমালোচনা। এসব অভিযোগ নিয়ে ডামের কেউ মুখ খুলতে রাজি হননি। চলবে..
 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!