সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

হামের উপসর্গে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৩০৫

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৬, ০৬:৫২ পিএম

হামের উপসর্গে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৩০৫

ডেইলি খবর ডেস্ক: সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৩০৫ জন।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ছয়জনের মৃত্যু হয়েছে। তবে নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি। এছাড়া গত ২৪ ঘণ্টায় শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ২২১ জন ও গত ১৫ মার্চ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত মোট হাম রোগীর সংখ্যা এক লাখ ৮১ হাজার ৩৫ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৮৪ জন, এছাড়া গত ১৫ মার্চ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২০ হাজার ৬৪৬ জন।

গত ১৫ মার্চ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ ৫৯ হাজার ৮০৪ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে এক লাখ ৫৩ হাজার ৪৪৮ জন।

প্রতিবেদনে আরও বলা হয়, গত ১৫ মার্চ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত হামের উপসর্গে মোট ৯৬২ জন শিশুর মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হামে ১০১ জনের মৃত্যু হয়েছে।ফাইল ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!