বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ শিশুর মৃত্যু, কারণ নিয়ে ধোঁয়াশা

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মে ২৭, ২০২৬, ০১:১৬ পিএম

মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ শিশুর মৃত্যু, কারণ নিয়ে ধোঁয়াশা

ডেইলি খবর ডেস্ক: রাজধানীর মগবাজারে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় শিশুর মৃত্যু হয়েছে। ঠিক কী কারণে তাদের মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে থানা-পুলিশসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।হাসপাতালের সংশ্লিষ্ট সূত্র বলেছে, শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) গ্যাস লিকেজ থেকে একটি ওয়ার্ডে এই মৃত্যুর ঘটনা ঘটে থাকতে পারে। ভোরের দিকে ঘটনাটি ঘটেছে।তবে নিরপেক্ষ কোনো সূত্র থেকে বিষয়টি এখনো নিশ্চিত করা যায়নি।
ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম বলেন, ‘আমরা খবর পেয়েছি, আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে শিশুদের মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি। পুলিশ ঘটনাস্থলে রয়েছে, আমিও সেখানে যাচ্ছি।’সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!