রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমাদের বিবেচনায় আছে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আইনমন্ত্রী

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৬, ১১:৪০ পিএম

আমাদের বিবেচনায় আছে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আইনমন্ত্রী

আইন-অপরাধ ডেস্ক: আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়টি সরকারের ‘বিবেচনায় আছে’ বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, এ বিষয়ে আইনগত দিকগুলো খতিয়ে দেখা হচ্ছে। আইনি প্রক্রিয়ায় যেভাবে এগোনোর সুযোগ রয়েছে, সরকার সেভাবেই পদক্ষেপ নেবে।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন আইনমন্ত্রী।

আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রক্রিয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, ‘আমাদের বিবেচনায় তো আছেই।’

আইনি প্রক্রিয়ায় কি নাএমন প্রশ্নে তিনি বলেন, ‘আইনিভাবে। আমরা বেআইনি কোনো পথ ধরে হাঁটতে চাই না।’ তাহলে সেটা কোন প্রক্রিয়ায় হবে তার জবাবে মন্ত্রী বলেন, ‘সময় বলে দেবে।’শেখ হাসিনার বিরুদ্ধে মামলার বিচারপ্রক্রিয়া নিয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘একজনের জন্য আলাদা ট্রাইব্যুনাল করতে হবে সেটার পক্ষে না। যতগুলো আদালতে মামলা হয়েছে, যতগুলো জুরিসডিকশন আছে, ততগুলোর বিচার হবে।’

এর আগে জাদুঘর মিলনায়তনে ‘ঢাকাস্থ চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের মিলনমেলা ও শিক্ষা বৃত্তি প্রদান-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন আইনমন্ত্রী। এ সময় তিনি আওয়ামী লীগ সরকারের শাসনামলে হত্যা, গুম ও নির্যাতনের অভিযোগ তুলে ধরেন।

২০০৯ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে আইনমন্ত্রী বলেন, ‘এই ১৬ বছর গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে গিয়ে, আপনার-আমার ভোটের অধিকারের জন্য সংগ্রাম করতে গিয়ে, দেশ বাঁচাও, মানুষ বাঁচাওয়ের সংগ্রাম করতে গিয়ে আমাদের মাঝ থেকে সাড়ে চার হাজারের মতো সহযোদ্ধাকে গুলি করে হত্যা করা হয়েছিল, যার নাম দেওয়া হয়েছিল ক্রসফায়ার। আমাদের মাঝ থেকে ৭০০-এর বেশি সহযোদ্ধাকে তুলে নিয়ে গুম করা হয়েছিল। যাদের অনেকে এখনো ফেরেনি। অনেকের স্বজন এখনো তাহাজ্জুদের নামাজ পড়ে জায়নামাজে বসে আল্লাহর কাছে দুচোখের পানি ফেলে স্বজন ফেরার প্রতীক্ষায় থাকেন।’

তিনি বলেন, ‘এরকম একটি রক্তাক্ত পথ পাড়ি দিয়ে আমরা বাংলাদেশে গণতন্ত্র উত্তরণের নবযাত্রা শুরু করেছি। ঠিক তখন ন্যূনতম কোনো অনুশোচনাবোধ যাদের নেই, এতগুলো মানুষ হত্যা করে ইতিহাসের জঘন্যতম কলঙ্কজনক অধ্যায় যারা রচনা করেছে, তারা আবার দেখেছেন গোপালগঞ্জে কী তাণ্ডব চালিয়েছে। নড়াইলে আমাদের দুজন সহযোদ্ধাকে হত্যা করেছে।’

আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ তুলে মন্ত্রী বলেন, ‘এতগুলো মানুষ হত্যা করেছে, ইতিহাসের জঘন্যতম একটি কলঙ্কজনক অধ্যায় যারা রচনা করেছে, যাদের মধ্যে ন্যূনতম কোনো অনুশোচনাবোধ নেই, তারা আবার দেখেছেন গোপালগঞ্জে কী তাণ্ডব চালিয়েছে।’

তিনি বলেন, ‘ওরা মনে করছে, আমরা ওদের মতো মিছিলে গুলি চালাব। আমরা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। এই বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। জেন-জি প্রজন্ম যে গণতন্ত্র উপহার দিয়েছে, সেই গণতন্ত্রের পথ ধরে, আইনের শাসনের পথ ধরে আমরা এগোব।’

‘যারা এ ধরনের অপরাধের সঙ্গে সম্পৃক্ত, আমরা আইনি পথ ধরেই তাদের মোকাবিলা করব। রাজনৈতিকভাবেও মোকাবিলা করব,’ বলেও হুঁশিয়ারি দেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।সংগৃহীত ছবি

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!