বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

মোহাম্মদপুরে ডিসি অফিসসহ ৫ স্থানে ককটেল বিস্ফোরণ, আটক ১

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৬, ১২:০৮ এএম

মোহাম্মদপুরে ডিসি অফিসসহ ৫ স্থানে ককটেল বিস্ফোরণ, আটক ১

আইন-অপরাধ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনারের (ডিসি) কার্যালয়সহ পাঁচটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে ধারাবাহিক এসব বিস্ফোরণের ঘটনায় একজনকে আটক করেছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৮টা ৪০ মিনিটে কৃষি মার্কেট এলাকায় প্রথম ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর রাত ৯টা ৪০ মিনিটের দিকে আসাদগেট এলাকায় এবং রাত পৌনে ১০টার দিকে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনারের কার্যালয়ে ককটেল নিক্ষেপ করা হয়।

এ ছাড়া বসিলায় র‍্যাব-২ কার্যালয় ও রেসিডেনশিয়াল মডেল কলেজের পাশেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা।

তিনি জানান, কৃষি মার্কেট ও আসাদগেট এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শ্যামলী এলাকা থেকে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন।

এদিকে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ করা হলেও সেটি বিস্ফোরিত হয়নি। পরে বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অবিস্ফোরিত ককটেলটি নিষ্ক্রিয় করেন।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!