সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

শ্রমিকদের জন্য বিশেষায়িত ৬টি হাসপাতাল নির্মাণ হবে: প্রধানমন্ত্রী

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৬, ০৭:৪৩ পিএম

শ্রমিকদের জন্য বিশেষায়িত ৬টি হাসপাতাল নির্মাণ হবে: প্রধানমন্ত্রী

ডেইলি খবর প্রতি্েদক: শ্রমিকদের ছয়টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে। ঢাকার আশুলিয়া ও সাভার, গাজীপুরের টঙ্গী ও কালিয়াকৈর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামে শিল্পাঞ্চলে এসব হাসপাতাল নির্মিত হবে। ১০০ শয‌্যার হাসপাতালগুলোতে শুধুমাত্র শ্রমিকরা সেবা পাবেন। আজ সোমবার সংসদের বৈঠকে এই পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনে সোমবার মাগরিবের নামাজের বিরতির পর নবনির্বাচিত দুইজন সংসদ সদস‌্য বক্তৃতা করেন। এই পর্যায়ে দাঁড়ান বিএনপির সংসদ সদস্য শামসুর রহমান বিশ্বাস শিমুল। তিনি বলেন, প্রান্তিক শ্রমিকরা স্বাস্থ‌্যসেবা বঞ্চিত। তাদের জন‌্য হাসপাতাল নির্মাণ করা হবে কিনা। প্রধানমন্ত্রীর কাছে তা জানতে চান শামসুর রহমান বিশ্বাস।

সভাপতির আসনে থাকা ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, প্রধানমন্ত্রী প্রশ্নোত্তর হয় মঙ্গলবারে। সেদিন তিনি সংসদে থাকবেন না, বিদেশ সফরে থাকায়। 
ডেপুটি এই পর্যায়ে প্রধানমন্ত্রীর কাছে জানতে চান, অনির্ধারিত এই প্রশ্নের জবাব দিতে তিনি প্রস্তুত রয়েছেন কিনা।

সংসদ নেতা তারেক তখন দাঁড়িয়ে জবাব দেওয়া শুরু করেন। তিনি বলেন, ‘স্বৈরাচারের সেই দুঃশাসনের আমলে দেখেছি, কীভাবে বাংলাদেশের জ্বালানি ব্যবস্থাকে বিদেশ নির্ভর করে ফেলা হয়েছিল। কীভাবে বাংলাদেশের খনিজ সম্পদ দেশের মানুষের সঙ্গে ব্যবহার না করে, সব কিছুকে আমদানি নির্ভর করে ফেলা হয়েছিল।’

অতীতের সরকারকে দায়ী করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা দেখেছি, কীভাবে বাংলাদেশের শিল্পের বিকাশ না ঘটিয়ে, বাংলাদেশকে আমদানি নির্ভর করে ফেলা হয়েছিল। কীভাবে এমন সব নীতি ইচ্ছাকৃতভাবে গ্রহণ করা হয়েছিল, যার ফলে বাংলাদেশের শিল্পের বিকাশ ঘটেনি স্বাভাবিকভাবে।​ঠিক একইভাবে, আমরা দেখেছি, সেই স্বৈরাচারের আমলে, বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে তিলে তিলে ধ্বংস করে দেওয়া হয়েছিল। সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!