ডেইলি খবর ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় একই সময়ে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ককটেল ছুড়ে পালানোর সময় সন্দেহভাজন দু’জনকে আটকের পর মারধর করে শাহবাগ থানায় সোপর্দ করেছেন শিক্ষার্থী ও উপস্থিত লোকজন।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীলক্ষেত গণতন্ত্র ও মুক্তি তোরণের কাছে ২টি, আধুনিক ভাষা ইনস্টিটিউটের সামনে ১টি, ডাচ বাংলা ব্যাংকের বুথের সামনে ২ টি, সিনেট ভবন ও ভিসি অফিসের সামনে ১টি এবং ইউল্যাব স্কুলের সামনে ১টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সব মিলে একইসঙ্গে কাছাকাছি সময়ের ব্যবধানে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতেই ৭ থেকে ৮টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিউ মার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. নাসিম এ গুলশান। তিনি বলেন, আমি ঘটনাস্থলে যাচ্ছি।
এদিকে এর কাছাকাছি সময়ে রাজধানীর মালিবাগ সিআইডি হেডকোয়ার্টারের সামনে, শাহবাগ মেট্রো স্টেশনের নিচেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।সংগৃহীত ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :