শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

হাম ও উপসর্গে দেশে মৃত্যু বেড়ে ১০৪৮

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৬, ০৯:০৮ পিএম

হাম ও উপসর্গে দেশে মৃত্যু বেড়ে ১০৪৮

ডেইলি খবর ডেস্ক: দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ১ হাজার ৪৮ জনে পৌঁছেছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০০ এবং সন্দেহজনক হামে ৯৪৮ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৫২ জনের এবং সন্দেহজনক রোগী পাওয়া গেছে ১ হাজার ২৪৫ জন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। তবে সন্দেহজনক হামে মারা গেছে দুজন। এ নিয়ে গত ১০ এপ্রিল থেকে দেশে হাম-সংক্রান্ত রোগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪৮ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১০ এপ্রিল থেকে এ পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ লাখ ৭৭ হাজার ৭২৫ জন। একই সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২০ হাজার ৩৯৫ জনের।

বিভাগভিত্তিক হিসাবে, নিশ্চিত হামে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে ৬৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া বরিশালে ১৯, চট্টগ্রামে ১০, সিলেট ও রাজশাহীতে তিনজন করে এবং ময়মনসিংহে দুজনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে, সন্দেহজনক হামে সবচেয়ে বেশি ৪২৬ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। সিলেটে ১৬৫, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৭৭, চট্টগ্রামে ৭৪, বরিশালে ৫৯, খুলনায় ৪০ ও রংপুরে ১৪ জনের মৃত্যু হয়েছে।

গত ১০ এপ্রিল থেকে শুরু হওয়া হাম-সংক্রান্ত পরিস্থিতিতে এখন পর্যন্ত নিশ্চিত ও সন্দেহজনক মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ৪৮ জনে দাঁড়িয়েছে।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!