সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

হাম ও উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৩ মৃত্যু, মোট মৃত্যু ১০০০ ছুঁই ছুঁই

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৬, ০৭:১৯ পিএম

হাম ও উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৩ মৃত্যু, মোট মৃত্যু ১০০০ ছুঁই ছুঁই

ডেইলি খবর ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট মৃত্যু ৯৯৪ জনে দাঁড়াল। এ ছাড়া গত একদিনে নতুন করে ১ হাজার ৯৮ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে চট্টগ্রাম, সিলেট ও খুলনা বিভাগে একজন করে মোট ৩ জনের প্রাণহানি হয়েছে। তাদের নিয়ে গত ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৯৯৪ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৮৯৪ জন ও হামে আক্রান্ত হয়ে ১০০ জনের মৃত্যু হয়েছে।

সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৫ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও ১ হাজার ৪৩ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত মোট ১ লাখ ৬৪ হাজার ১৪৮ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ১৯ হাজার ৬৯৬ জনের হাম শনাক্ত হয়েছে।ফাইল ছ্িব

 

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!