মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

রাজধানীতে ট্রাকের ধাক্কায় জুলাইযোদ্ধা জোবায়ের নিহত

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: জুন ১৬, ২০২৬, ০৮:৫৮ পিএম

রাজধানীতে ট্রাকের ধাক্কায় জুলাইযোদ্ধা জোবায়ের নিহত

ডেইলি খবর ডেস্ক: ঢাকায় সড়ক দুর্ঘটনায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মো. আবু জোবায়ের নিহত হয়েছেন। সোমবার (১৫ জুন) দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।
জুলাই গণ-আন্দোলনেও সক্রিয় ভূমিকা রেখেছিলেন তিনি।আবু জোবায়ের রাজধানীর মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন। পড়াশোনার পাশাপাশি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন পরিচিত ইনফ্লুয়েন্সার এবং দক্ষ বিতার্কিক হিসেবেও সুনাম অর্জন করেছিলেন। বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডের পাশাপাশি জুলাই গণ-আন্দোলনেও সক্রিয় ভূমিকা রেখেছিলেন তিনি।আজ মঙ্গলবার তার মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হয়। বিকেলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
পরিবারের সদস্যরা জানান, জোবায়ের ঢাকার মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় খালার বাসায় থেকে পড়াশোনা করতেন। সোমবার রাতে দুই বন্ধুকে সঙ্গে নিয়ে রিকশায় এক বন্ধুর বাসায় যাওয়ার পথে বাংলাদেশ ইউনিভার্সিটির কাছে একটি দ্রুতগতির ট্রাক পেছন থেকে রিকশাটিকে ধাক্কা দেয়।
এতে অন্য দুই আরোহী সামান্য আহত হলেও জুবায়ের গুরুতর আহত হন।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!