ডেইলি খবর ডেস্ক: সরকারি ছুটি শুরু হলো। কোরবানির ঈদ ঘিরে আপনজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ছুটতে শুরু করেছে মানুষ। বাস, ট্রেন কিংবা লঞ্চে গতকাল থেকেই ঘরমুখো মানুষের ভিড় শুরু হয়। সোমবার সকাল ১০টার দিকে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে।সরজমিন কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, প্লাটফর্মে তিনটি ট্রেন যাত্রীদের জন্য অপেক্ষা করছে। এরমধ্যে রয়েছে, রংপুরগামী রংপুর এক্সপ্রেস, কিশোরগঞ্জ এক্সপ্রেস ও ব্রাহ্মণবাড়িয়াগামী তিতাস কমিউটার। যাত্রীরা ট্রেনে উঠার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। তবে অনেক যাত্রীই আগে আগে স্টেশনে পৌঁছে গেছেন। এছাড়া পরবর্তী ট্রেনগুলোর জন্য নির্দিষ্ট সময়ের আগেই যাত্রীরা প্লাটফর্মে অপেক্ষা করছিলেন।
দিনের শুরুতে ট্রেনগুলো বিলম্বে ছেড়ে যাচ্ছে। রংপুর এক্সপ্রেস ৯টা ১০ মিনিটে ছাড়ার কথা থাকলেও স্টেশনে বিলম্বে আসে। ফলে ট্রেনটি ১০টা ৫০ মিনিটে ছাড়ার সম্ভাব্য সময় বেঁধে দেয়া হয়ব্রাহ্মণবাড়িয়াগামী তিতাস কমিউটার ৯টা ৪৫ মিনিটে ছাড়ার কথা থাকলেও সেটি ১০টা ৪০ মিনিটে প্লাটফর্ম ছেড়ে যায়। সারাদিনে ৪৪টি আন্তঃনগর ট্রেন কমলাপুর রেলওয়ে স্টেশন ছেড়ে যাবে।রংপুর এক্সপ্রেসের যাত্রী মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘স্ত্রী সন্তানদের আগেই পাঠিয়ে দিয়েছি। গতকাল অফিস শেষ করেই চলে যেতাম। কিন্তু সময় মেলেনি। আজ ১ ঘণ্টা আগে স্টেশনে এসেছি। কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করেও ট্রেনের দেখা পাচ্ছি না।জয়ন্তীকা এক্সপ্রেসের যাত্রী সিহাব বলেন, ‘ঢাকা শহরের রাস্তাঘাটের বিশ্বাস নেই। তাই নির্দিষ্ট সময় থেকে ৩ ঘণ্টা বাড়তি সময় হাতে নিয়েই বাসা থেকে বের হয়েছি। ১১টা ১৫ মিনিটে ট্রেন ছাড়বে। অন্য ট্রেন ছাড়তে বিলম্ব করেছে। এজন্য শঙ্কায় আছি।’ছবি-সংগৃহীত

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :