শনিবার, ০৯ মে, ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

ধজনগর সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মে ৯, ২০২৬, ০২:১৪ পিএম

ধজনগর সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

ডেইলি খবর ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ধজনগর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।গতকাল শুক্রবার (৮ মে) দিনগত রাত আনুমানিক ১টার দিকে ধজনগর-পাথারিয়াদ্বার সীমান্ত এলাকায় ঘটনাটি ঘটে।নিহতরা হলেন–কসবা উপজেলার ধজনগর গ্রামের হেবযু মিয়ার ছেলে মো. মুরসালিন ও মধুপুর গ্রামের মকরম আলীর ছেলে নবীর হোসেন।স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে সীমান্ত এলাকায় একদল ব্যক্তি অবস্থানকালে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে মুরসালিনসহ কয়েকজন গুলিবিদ্ধ হন। আহতদের বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলেও জানা গেছে।আজ শনিবার (৯ মে) বিজিবি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বেশ কিছু  বাংলাদেশি চোরাকারবারী ভারতীয় চোরাকারবারীদের সহায়তায় চোরাচালানের উদ্দেশ্যে প্রায় ২০০ গজ ভারতের অভ্যন্তরে ধজনগর-পাথারিয়াদ্বার এলাকায় প্রবেশ করে। পরে ভারত থেকে চোরাচালানি মালামাল নিয়ে ফেরার সময় ভারতের ৪৯ বিএসএফ ব্যাটালিয়নের পাথারিয়াদ্বার ক্যাম্পের টহল দল তাদের বাধা দেয়।
বিজিবি বলছে, এসময় বিএসএফ সদস্যদের সঙ্গে হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। একপর্যায়ে বিএসএফ সদস্যরা দুই রাউন্ড ছররা গুলি ছোড়ে। এতে মুরসালিন ও নবীর হোসেন আহত হন। পরে ভারতের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে বলে বিএসএফ কর্তৃপক্ষ বিজিবিকে নিশ্চিত করেছে।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবির) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম বলেন, বিএসএফের সঙ্গে যোগাযোগ করে নিহত দুই ব্যক্তির মরদেহ বাংলাদেশে ফেরত আনার বিষয়ে কাজ চলছে। একইসঙ্গে বিএসএফকে প্রটেস্ট নোট পাঠানো এবং ফ্ল্যাগ মিটিংয়ের প্রক্রিয়া চলমান রয়েছে।ফাইর ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!