বুধবার, ১১ মার্চ, ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মার্চ ১১, ২০২৬, ০২:৫৯ পিএম

সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদে ভাষণ দেবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।আজ বুধবার দুপুরে সংসদ থেকে বের হয়ে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,‘জুলাই সনদের সব কিছু ধারণ করা হবে। আগামীকাল বেলা ১১টায় জাতীয় সংসদের অধিবেশন বসবে। এই সংসদেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। তাদের শপথ গ্রহণ করাবেন রাষ্ট্রপতি।’
এর আগে বেলা সোয়া ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের সরকার দলীয় সভাকক্ষে ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১২ মার্চ) শুরু হতে যাওয়া সংসদ অধিবেশন নিয়ে এতে আলোচনা হয়। সংগৃহীত ছবি

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!