সোমবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

এবার শহিদ হাদির হত্যাকান্ডের তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে অন্তর্বতী সরকার

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৪:৩২ পিএম

এবার শহিদ হাদির হত্যাকান্ডের তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে অন্তর্বতী সরকার

ডেইলি খবর ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক শহিদ শরিফ ওসমান হাদির হত্যাকান্ডের তদন্ত এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের (ওএইচসিএইচআর) সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।
রোববার (৮ফেব্রæয়ারি) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা এক বিবৃতিতে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জেনেভাস্থ বাংলাদেশ স্থায়ী মিশন গত ৬ ফেব্রæয়ারি ওএইচসিএইচআর-এর কাছে একটি আনুষ্ঠানিক নোট ভারবাল প্রেরণ করেছে। উক্ত নোটে হত্যাকান্ডের তদন্তে প্রয়োজনীয় কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদানের জন্য জাতিসংঘের মানবাধিকার দপ্তরের সহযোগিতা কামনা করা হয়েছে।
জেনেভাস্থ বাংলাদেশ মিশন থেকে পাঠানো বার্তায় জানানো হয়েছে, ওএইচসিএইচআর থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া মাত্রই তা পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হবে।
হাদির হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের প্রতিশ্রæতি পুনর্ব্যক্ত করে অন্তর্র্বতী সরকার বলেছে, শহিদ শরিফ ওসমান হাদির হত্যাকান্ডের ঘটনায় দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ এবং এ ক্ষেত্রে আন্তর্জাতিক মানবাধিকার মানদন্ড অনুসরণ করে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।ফাইল ছবি

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!