আইন-অপরাধ ডেস্ক: বাসায় শিশু গৃহকর্মীকে নির্যাতনের মামলায় কারাগারে যাওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. মো. সাফিকুর রহমানের নিয়োগ বাতিল করেছে সরকার। মঙ্গলবার (৩ ফেব্রæয়ারি) তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে সরকার। পরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হুমায়রা সুলতানাকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে বিমানের এমডি ও সিইও করা হয়েছে।
বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের অফিস আদেশে জানানো হয়েছে, সাফিকুর রহমানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত ড. সচিব হুমায়রা সুলতানাকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে বিমানের এমডি ও সিইও করা হয়েছে। পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত হুমায়রা সুলতানা বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও পদে নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।
প্রসঙ্গত, ১১ বছরের শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে করা মামলায় সাফিকুর রহমান ও তার স্ত্রী বিথীসহ চারজনকে গত রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে সোমবার বিকেলে তাদের আদালতে পাঠানো হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
কারাগারে যাওয়া অপর দুই আসামি হলেন-সাফিকুর রহমানের বাসার দুই গৃহকর্মী রুপালী খাতুন এবং মোছা. সুফিয়া বেগম। আসামি রুপালী খাতুনের ২ বছর ও ছয় মাসের দুটি শিশুসন্তান আছে। তাদের অভিভাবক না থাকায় সন্তান দুটিকে আসামির সঙ্গে কারাগারে পাঠানো হয়েছে।সংগৃহীত ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :