শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩

বন্ধ থাকা এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ শুরু, কমবে সংকট

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৬, ০৯:৫৭ পিএম

বন্ধ থাকা এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ শুরু, কমবে সংকট

ডেইলি খবর ডেস্ক: দেশের চলমান গ্যাস সংকটের মধ্যে জাতীয় গ্যাস গ্রিডে গ্যাস সরবরাহ বাড়িয়েছে সামিট এলএনজি টার্মিনাল। শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে টার্মিনালটি প্রায় ১১০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) পুনঃগ্যাসীকৃত এলএনজি (আরএলএনজি) সরবরাহ শুরু করেছে।

শুক্রবার রাতে সামিট এলএনজি থেকে পাঠানো এক বিবৃতিতে জানিয়েছে, ধাপে ধাপে সরবরাহ বাড়িয়ে আগামী ১৫ আগস্ট রাত ২টার দিকে টার্মিনালের সক্ষমতা অনুযায়ী সর্বোচ্চ প্রায় ৫৫০ এমএমসিএফডি গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে।

সামিটের বাড়তি গ্যাস সরবরাহের ফলে শিল্পকারখানা, বিদ্যুৎ উৎপাদনসহ অন্যান্য খাতে গ্যাসের প্রাপ্যতা বাড়বে বলে আশা করা হচ্ছে। এতে দেশের জ্বালানি ব্যবস্থার ওপর চাপ কিছুটা কমার পাশাপাশি শিল্প ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে।

সামিট এলএনজি জানিয়েছে, টার্মিনাল ও জাতীয় গ্যাস সঞ্চালন ব্যবস্থার কারিগরি সক্ষমতার মধ্যে থেকে নিরাপদ ও নির্ভরযোগ্যভাবে সর্বোচ্চ গ্যাস সরবরাহ নিশ্চিত করতে তারা কাজ করছে।

কম্পানিটি আরো জানিয়েছে, বাংলাদেশের শিল্পোন্নয়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য পর্যাপ্ত ও নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্যাস সংকট মোকাবেলা ও দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে পেট্রোবাংলা ও সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাবে সামিট এলএনজি।ফাইল ছবি

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!