বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩

হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৩ জনের মৃত্যু

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৬, ০৬:০৯ পিএম

হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৩ জনের মৃত্যু

ডেইলি খবর ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে আরও তিন জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৬ জনে।  

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। আর ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছে ১ হাজার ৪৪ জন। এর মধ্যে ৯৬৪ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। আর হাম শনাক্ত হয়েছে ৮০ জনের।

এ নিয়ে সারা দেশে হাম আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৯ হাজার ৫২৭ জনে। আর উপসর্গ পাওয়া গেছে ১ লাখ ৬১ হাজার ১৪৮ জনের শরীরে।

এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৪১ হাজার ৪৪৯ জন। আর হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৩৬ হাজার ৪০৫ জন।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!