সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

সুইডেন আসলাম শাহজালাল বিমানবন্দরে গ্রেপ্তার

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৬, ১১:৩৮ এএম

সুইডেন আসলাম শাহজালাল বিমানবন্দরে গ্রেপ্তার

আইন-অপরাধ ডেস্ক: রাজধানীর এক সময়ের ‘শীর্ষ সন্ত্রাসী’ শেখ আসলামকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি ‘সুইডেন আসলাম’ নামে বেশি পরিচিতি। রোববার দিবাগত গভীররাতে ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ।

ডিএমপির তেজগাঁও গোয়েন্দা বিভাগের উপ কমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘মালয়েশিয়া যাওয়ার পথে রাত আড়াইটার দিকে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে আমাদের হাতে তুলে দেয়।’২০০৫ সালের ৩১ জানুয়ারি গ্রেপ্তার হয়ে প্রায় ১৯ বছর কারা ভোগ করেন আসলাম। গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর কারাগার থেকে মুক্তি পান।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!