রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

সৌদিগামী ১১৪ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৭ হাজার ৭০১ যাত্রী

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৬, ০৭:১৯ পিএম

সৌদিগামী ১১৪ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৭ হাজার ৭০১ যাত্রী

ডেইলি খবর ডেস্ক: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবগামী ১১৪টি ফ্লাইট বাতিল হয়েছে। এসব ফ্লাইটে সৌদিতে যেতে পারেননি ১৭ হাজার ৭০১ জন যাত্রী। ফলে ভোগান্তিতে পড়েছেন তারা।

আজ শনিবার এসব তথ্য জানান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ। তিনি জানান, আজ শনিবার পর্যন্ত সৌদিগামী বিভিন্ন এয়ারলাইন্সের ১১৪টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে মোট ১৭ হাজার ৭০১ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন।

তিনি জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৮টি, সৌদিয়া এয়ারলাইনসের ১২টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি এবং রিয়াদ এয়ারওয়েজের ১০টি ফ্লাইট রয়েছে। অন্যদিকে ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগো ২২টি, এমিরেটস ১৪টি, কাতার এয়ারওয়েজ ৯টি, সালাম এয়ার ৭টি, ফ্লাই দুবাই ৬টি, এয়ার ইন্ডিয়া ৫টি ও ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইটের যাত্রা বাতিল হয়েছে।

বেবিচকের জনসংযোগ কর্মকর্তা আরও জানান, হুতিদের হামলায় সৌদি আরবের বিমানবন্দরগুলোতে বিধিনিষেধের কারণে ঢাকা থেকে সৌদিগামী এসব ফ্লাইট বাতিল হয়েছে। এসব ফ্লাইটের মধ্যে সরাসরি ফ্লাইট ৫০টি এবং ট্রানজিট ফ্লাইট ৬৪টি।ফাইর ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!