শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

রক্ষণাবেক্ষণ শেষে চালু হলো সামিটের এলএনজি টার্মিনাল, স্বাভাবিক গ্যাস সরবরাহ

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৬, ০৬:৫৯ পিএম

রক্ষণাবেক্ষণ শেষে চালু হলো সামিটের এলএনজি টার্মিনাল, স্বাভাবিক গ্যাস সরবরাহ

ডেইলি খবর প্রতিবেদক: কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিটের এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ কাজ শেষ হয়েছে। এর পর টার্মিনালটি থেকে পুনরায় গ্যাস সরবরাহ শুরু হয়েছে। ফলে দেশের জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহের স্বাভাবিক কার্যক্রম ফিরতে শুরু করেছে।

শনিবার (৭ নভেম্বর) দুপুর ১টা থেকে সামিটের এলএনজি টার্মিনালে রিগ্যাসিফিকেশন কার্যক্রম পুনরায় চালু করা হয়। পেট্রোবাংলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন হওয়ার পর টার্মিনালটি থেকে পুনরায় গ্যাস সরবরাহ শুরু হয়েছে। বর্তমানে দেশের দুটি এলএনজি টার্মিনাল থেকেই আগের মতো জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ করা হচ্ছে।

এদিকে, গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার প্রেক্ষাপটে গ্রাহকদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছে পেট্রোবাংলা।ফাইল ছবি
 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!