শুক্রবার, ০২ অক্টোবর, ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

বাংলামোটরে কথা-কাটাকাটি থেকে মাথায় আঘাত-ফাঁকা গুলি, মোটরসাইকেলে আগুন

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২, ২০২৬, ১২:০১ এএম

বাংলামোটরে কথা-কাটাকাটি থেকে মাথায় আঘাত-ফাঁকা গুলি, মোটরসাইকেলে আগুন

আইন-অপরাধ ডেস্ক: রাজধানীর বাংলামোটর এলাকায় কথা-কাটাকাটির একপর্যায়ে এক ব্যক্তিকে মাথায় আঘাত করে রক্তাক্ত করার পর দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ারও অভিযোগ পাওয়া গেছে।

অভিযুক্ত হলেন হাতিরঝিল থানা যুবদলের সাবেক আহ্বায়ক ও বহিষ্কৃত নেতা ফেরদৌস আহাম্মেদ সাইমন।

ঘটনার পর স্থানীয় লোকজন তার মোটরসাইকেলটি আটক করে ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেয়।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে বাংলামোটর মোড়ের উত্তর পাশের একটি গলিতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় স্থানীয় লোকজন সাইমনের বিরুদ্ধে স্লোগান দেন বলে জানা গেছে। আহতের নাম সোহাগ (৪৫)। তিনি ৬২/এ নিউ ইস্কাটনে থাকেন। তার বাবার নাম মৃত শামসুদ্দিন।

হাতিরঝিল থানা সূত্রে জানা গেছে, সোহাগের সঙ্গে ফেরদৌস আহাম্মেদ সাইমনের কথা-কাটাকাটি হয়।

এক পর্যায়ে সাইমন সোহাগের মাথায় আঘাত করলে তিনি রক্তাক্ত হন। পরে সাইমন দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে চলে যাওয়ার চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজন তাঁর মোটরসাইকেলটি আটক করে ভাঙচুর করেন। পরে মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
ঘটনাস্থলে থাকা পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি।

সোহাগ অভিযোগ করে বলেন, সাইমন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, মারামারি ও মাদক কারবারের সঙ্গে জড়িত। এসব কর্মকাণ্ডের কারণে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!