আইন-অপরাধ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে।মানচিত্র দেখুন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন।তিনি জানান, দুজনকে আটক করা হয়েছে। একজন সরাসরি সম্পৃক্ত এবং একজন সন্দেহভাজন। যাচাই-বাছাই না করে বলা যাচ্ছে না।
বিস্ফোরণের পরপরই সাধারণ শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে সন্দেহভাজন হিসেবে ২ জনকে আটক করে। একজনকে টিএসসি এলাকা এবং অন্যজনকে উদ্যানের দ্বিতীয় গেট এলাকা থেকে আটক করা হয়। এর মধ্যে একজনের কাছে ব্যাগ পাওয়া গেছে।আটকরা হলেন, জাবির সালেহীন দিপু (২৭) ও আব্দুল্লাহ আল জোবায়ের (২৬)।
আটক দিপু রাজধানীর কলাবাগানে একটি ভাড়া বাসায় থাকেন। তিনি বাগেরহাটের জাহিদ হোসেনের ছেলে। জোবায়ের পাবনা জেলার সাথিয়া থানার মৃত হান্নান আলম মল্লিকের ছেলে।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ইসরাফিল প্রাং বলেন, ঘটনাস্থলেই ছাত্রদের সহযোগিতায় এবং প্রক্টরিয়াল টিমের উপস্থিতিতে এক ব্যক্তিকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে।
তিনি বলেন, ব্যাগে উদ্ধারকৃত বস্তু ককটেল সদৃশ বলা হলেও, সেগুলোতে মারাত্মক কোনো বিস্ফোরক বা এক্সক্লুসিভ উপাদান ছিল না, যা দিয়ে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। মূলত রাজনৈতিক প্রভাব বা ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে এই ধরনের বস্তু ব্যবহার করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।তিনি আরও বলেন, পুলিশ প্রশাসন, প্রক্টরিয়াল টিম এবং সহকারী প্রক্টরদের নিয়ে কালীমন্দিরসহ আশপাশের এলাকায় বহিরাগতদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। সংগৃহীত ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :