মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

রাজধানী ঢাকাসহ দেশের ১০ জেলায় কালবৈশাখীর আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মে ২৫, ২০২৬, ১১:৩৮ এএম

রাজধানী ঢাকাসহ দেশের ১০ জেলায় কালবৈশাখীর আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

ডেইলি খবর ডেস্ক: কয়েক দিন টানা ভ্যাপসা গরমের পর গতকাল রোববার দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির সঙ্গে বয়ে যায় কালবৈশাখী। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে নেত্রকোনায় ৮৩ মিলিমিটার। সিলেটে ৬৬, রাঙামাটিতে ৪২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ ছাড়া আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানী ঢাকায় বৃষ্টি হয়েছে ১৭ মিলিমিটার।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সোমবার ঢাকাসহ দেশের ১০টি জেলার ওপর দিয়ে কালবৈশাখী বয়ে যেতে পারে।
সকালে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ রাজশাহী, পাবনা, বগুড়া ও ময়মনসিংহ অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।এ ছাড়া রংপুর, দিনাজপুর, ঢাকা, টাঙ্গাইল, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।এদিকে আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ১২ মিনিটে।ছবি-সংগৃহীত

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!