ডেইলি খবর ডেস্ক: দেশের বাজারে বোতলজাত সয়াবিনের দাম প্রতি লিটারে ৪ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে সচিবালয়ে ভোজ্যতেলের মূল্য পর্যালোচনা সংক্রান্ত বৈঠক শেষে ব্রিফিংকালে এ তথ্য জানান তিনি।বাণিজ্যমন্ত্রী বলেন, বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার ৪ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। পাশাপাশি খোলা সয়াবিনের দাম পড়বে ১৭৯ টাকা। এর আগে বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেল ১৯৫ টাকায় বিক্রি হচ্ছিল। ফাইল ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :