বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

হুতিদের হামলা: ১৮ অক্টোবর পর্যন্ত দাম্মাম ও রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৬, ০৬:০৩ পিএম

হুতিদের হামলা: ১৮ অক্টোবর পর্যন্ত দাম্মাম ও রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

ডেইলি খবর প্রতিবেদক: সৌদি আরবের বিমানবন্দরে হুতিদের হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের চলমান পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ সময় অনুযায়ী ১৮ অক্টোবর পর্যন্ত এসব রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। ফ্লাইট পুনরায় চালুর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত ও সংশোধিত সময়সূচি যথাসময়ে জানানো হবে।

এ পরিস্থিতিতে সৌদি আরবে যাতায়াতের জন্য যাত্রীদের বিকল্প হিসেবে জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহারের পরামর্শ দিয়েছে বিমান। যাত্রীদের চাহিদা বিবেচনায় মদিনা রুটে উড়োজাহাজের সক্ষমতাও বাড়ানো হয়েছে।

বিমান জানিয়েছে, মদিনা রুটে বোয়িং ৭৮৭ উড়োজাহাজের পরিবর্তে বোয়িং ৭৭৭ যুক্ত করা হয়েছে। এতে প্রতি ফ্লাইটে আসনসংখ্যা ১৪৮টি বেড়েছে। পাশাপাশি জেদ্দা রুটে অতিরিক্ত তিনটি ফ্লাইট পরিচালনার ব্যবস্থা করা হয়েছে।
টিকিট ও ভ্রমণসংক্রান্ত তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করতে বলা হয়েছে। সংশ্লিষ্ট রুটে ভ্রমণের আগে ফ্লাইটের সর্বশেষ সময়সূচি নিশ্চিত হওয়ার পরামর্শও দেওয়া হচ্ছে।ফাইল ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!