ডেইলি খবর প্রতিবেদক: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন অনলাইন নিউজ পোর্টাল নীতিমালা সংশোধনের কাজ চলছে। বৃহস্পতিবার সংসদের বৈঠকে প্রশ্নোত্তরে নারায়নগঞ্জ-৩ আসনের আজহারুল ইসলাম মান্নানের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান। এর আগে বিকাল সাড়ে তিনটায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।
মন্ত্রী জানান, অনলাইন পোর্টালে সংবাদ পরিবেশনের জন্য বর্তমানে অনলাইন গণমাধ্যম নীতিমালা রয়েছে। ওই নীতিমালার আলোকে বর্তমানে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধন প্রদান করা হচ্ছে। তিনি বলেন, বিদ্যমান নীতিমালা আরও যুগোপযোগী করতে সংশোধনের কার্যক্রম চলমান রয়েছে। ফাইল ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :