ডেইলি খবর ডেস্ক: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যমের দায়িত্বশীল স্বাধীনতা নিশ্চিত করতে আমরা সব অংশীদারের সঙ্গে আলোচনা শুরু করেছি।
শুক্রবার (৩ এপ্রিল) রাত সাড়ে ৮টায় পাবনা শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এ বইমেলার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবনা জেলা জাসাসের আহ্বায়ক ও প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগ।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব এবং পাবনা বইমেলা উদযাপন পরিষদের সদস্য সচিব ডা. আহমেদ মোস্তফা নোমান। এছাড়াও স্থানীয় রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।মেলায় বিভিন্ন প্রকাশনা সংস্থার স্টল, নতুন বইয়ের সমাহার এবং সাংস্কৃতিক আয়োজন দর্শনার্থীদের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে। সংগৃহীত ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :