শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩

আদিবাসী ভাষা সম্মেলনের প্রতিনিধিদের সম্মানে কাঠমান্ডুতে বাংলাদেশ হাউসে মধ্যাহ্নভোজ ও বৈঠক অনুষ্ঠিত

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৬, ০৫:১৭ পিএম

আদিবাসী ভাষা সম্মেলনের প্রতিনিধিদের সম্মানে কাঠমান্ডুতে বাংলাদেশ হাউসে মধ্যাহ্নভোজ ও বৈঠক অনুষ্ঠিত

​বিশেষ প্রতিনিধি, কাঠমান্ডু: ​কাঠমান্ডুতে সদ্য সমাপ্ত ‘৩য় আন্তর্জাতিক আদিবাসী ভাষা সম্মেলন-২০২৬’-এ যোগদানকারী বাংলাদেশ ও নেপালের জ্যেষ্ঠ সাংবাদিকদের এক যৌথ প্রতিনিধিদল আজ কাঠমান্ডুস্থ বাংলাদেশ হাউসে (ইউ ঐড়ঁংব) সফর করেন। নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের আমন্ত্রণে সার্ক জার্নালিস্ট ফোরাম (এসজেএফ) অধীনে বাংলাদেশ ও নেপালের ১০ সদস্যের এই প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ ও মধ্যাহ্নভোজে অংশ নেন।

​গত ৯ থেকে ১২ আগস্ট কাঠমান্ডুতে অনুষ্ঠিত এ সম্মেলনে অংশগ্রহণকারী বাংলাদেশ প্রতিনিধিদলে ছিলেন  সার্ক জার্নালিস্ট ফোরামের সেক্রেটারি জেনারেল  ও দ্য বাংলাদেশ পোস্টের সিনিয়র করেসপনডেন্ট মো. আবদুর রহমান, দ্য ডেইলি বঙ্গবাণীর সম্পাদক মুশতাক আহমেদ মুবারকী, দ্য ডেইলি আজকাল‍‍`র বিশেষ প্রতিনিধি মো. জিয়াউর রহমান, ডেইলি ব্যাংক বীমা অর্থনীতি‍‍`র সম্পাদক মোহাম্মদ মুনীরুজ্জামান, ডেইলি আমার বাংলা‍‍`র ম্যানেজিং এডিটর পান্না জামান এবং ডেইলি আজকের প্রভাতের সিনিয়র করেসপনডেন্ট মো. আবু বকর সিদ্দিক।
​অন্যদের মধ্যে নেপাল থেকে প্রতিনিধিদলে অংশ নেন ন্যাশনাল ফোরাম অব নিউজ জার্নালিস্টস-এর সভাপতি ও লাহানা মিডিয়ার সম্পাদক নৃপেন্দ্র লাল শ্রেষ্ঠ, সহ-সভাপতি সুনীল মহার্জন, লাহানা উইকলির সুরেন্দ্র ভক্ত শ্রেষ্ঠ এবং এপি১ টিভির রাজু নাপিত।
​দুপুরে আয়োজিত এ বৈঠকে দুই দেশের গণমাধ্যম, আঞ্চলিক সাংবাদিকতা এবং আদিবাসী ভাষা সংরক্ষণ ও প্রচারে সাংবাদিকদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। রাষ্ট্রদূত ডেলিগেটদের স্বাগত জানান এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যকার সামাজিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার আহ্বান জানান।
​বৈঠক শেষে প্রতিনিধিদলের সম্মানে বাংলাদেশ হাউসে এক মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। সম্পূর্ণ অনুষ্ঠানটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!