রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩

বাসসের এমডি কামাল উদ্দিন সবুজের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৬, ০৯:৩৪ এএম

বাসসের এমডি কামাল উদ্দিন সবুজের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

ডেইলি খবর ডেস্ক: বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক সাংবাদিক মো. কামাল উদ্দিন মজুমদারের (কামাল উদ্দিন সবুজ) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। গত ২৭ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তার নিয়োগ বাতিল করা হয়।

এর আগে গত ৭ এপ্রিল দৈনিক দেশ রূপান্তরের প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজকে এক বছরের জন্য বাসসের এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ দেওয়া হয়েছিল। সেই অনুযায়ী আগামী বছরের ৬ এপ্রিল পর্যন্ত তার মেয়াদ ছিল।

এদিকে গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক পদে জ্যেষ্ঠ সাংবাদিক মুহাম্মদ কাদের গনি চৌধুরীকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

তিনি বর্তমানে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্যসচিবের দায়িত্ব পালন করছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সংবাদ সংস্থা আইন ২০১৮-এর ধারা ১০(১) অনুযায়ী মুহাম্মদ কাদের গনি চৌধুরীকে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

কাদের গনি চৌধুরীর নিয়োগের শর্ত হিসেবে প্রজ্ঞাপনে বলা হয়েছে, তাকে অন্য পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে। নির্ধারিত শর্ত ও প্রযোজ্য বিধি-বিধান অনুযায়ী তিনি এ দায়িত্ব পালন করবেন।সংগৃহীত ছবি

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!