শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩

বাসসের নতুন এমডি কাদের গনি চৌধুরী ‎

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৬, ০৯:১৯ পিএম

বাসসের নতুন এমডি কাদের গনি চৌধুরী ‎

ডেইলি খবর প্রতিবেদক: জ্যেষ্ঠ সাংবাদিক মুহাম্মদ কাদের গনি চৌধুরীকে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে নিয়োগ দিয়েছে সরকার।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনিকে এক বছরের চুক্তিতে ওই পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বাংলাদেশ সংবাদ সংস্থা আইন অনুযায়ী অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে কাদের গনিকে বাসসের এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দিয়ে নির্ধারণ করা হবে।

জ্যেষ্ঠ সাংবাদিক মো. কামাল উদ্দিন মজুমদারকে (কামাল উদ্দিন সবুজ নামে পরিচিত) গত ৭ এপ্রিল এক বছরের চুক্তিতে বাসসের এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ দেয় সরকার। রাতে আলাদা প্রজ্ঞাপনে কামাল উদ্দিন সবুজের চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।সংগৃহীত ছবি

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!