সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

ঢাকা স্ট্রিমে সাইবার হামলার হুমকি, আইনি ব্যবস্থার দাবি অনলাইন এডিটরস ফোরামের

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৬, ০৯:৪০ পিএম

ঢাকা স্ট্রিমে সাইবার হামলার হুমকি, আইনি ব্যবস্থার দাবি অনলাইন এডিটরস ফোরামের

ডেইলি খবর ডেস্ক: অনলাইন সংবাদমাধ্যম ঢাকা স্ট্রিমে সাইবার হামলার হুমকির ঘটনায় উদ্বেগ জানিয়েছে অনলাইন এডিটরস ফোরাম। একই সঙ্গে হুমকিদাতাদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।

বুধবার (২৩ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে অনলাইন এডিটরস ফোরাম এ দাবি জানায়। সংগঠনটির পক্ষে বিজ্ঞপ্তিতে সই করেন এস এম মিনহাজুর রহমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ঘটনায় গত ২২ সেপ্টেম্বর কলাবাগান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে ঢাকা স্ট্রিম। জিডিতে হুমকিদাতাদের পাঠানো ই-মেইলের স্ক্রিনশটসহ সংশ্লিষ্ট ডিজিটাল প্রমাণ সংরক্ষণের কথা উল্লেখ করা হয়েছে।

নিবন্ধিত নিউজপোর্টালের সম্পাদকদের সংগঠন ‘অনলাইন এডিটরস ফোরাম’ গঠন, নেতৃত্বে পিন্টু-ইফতেখার১০০০২৬৭২৫১
এর আগে রোববার (২০ সেপ্টেম্বর) ‘ইসলামি বইমেলায় আল-কায়েদা নেতাদের বই, পেছনে কারা?’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে ঢাকা স্ট্রিম। প্রতিবেদনে বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত বইমেলায় আল-কায়েদার প্রয়াত নেতাদের অনূদিত বই বিক্রির তথ্য তুলে ধরা হয়।

প্রতিবেদনটি প্রকাশের পরদিন রাতে ঢাকা স্ট্রিমকে একটি ই-মেইল পাঠানো হয়। এতে প্রতিবেদনটি মুছে ফেলে ক্ষমা না চাইলে ১২ ঘণ্টার মধ্যে সাইবার হামলা চালানোর হুমকি দেওয়া হয়। ঘটনাটিকে নিন্দনীয় ও দুঃখজনক বলে উল্লেখ করেছে অনলাইন এডিটরস ফোরাম।

সংগঠনটি মনে করে, এ ধরনের ঘটনা স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার জন্য উদ্বেগজনক। এ ধরনের হুমকি গণমাধ্যমের স্বাধীনভাবে কাজ করার পরিবেশকে বাধাগ্রস্ত করতে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

হুমকিদাতাদের পরিচয় শনাক্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে অনলাইন এডিটরস ফোরাম।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!