শুক্রবার, ০৭ আগস্ট, ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩

কাঠমান্ডুতে আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিকতা সম্মেলনে যোগ দিচ্ছেন বাংলাদেশের ৮ সাংবাদিক

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৭, ২০২৬, ০৪:৫৮ পিএম

কাঠমান্ডুতে আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিকতা সম্মেলনে যোগ দিচ্ছেন বাংলাদেশের ৮ সাংবাদিক

​বিশেষ প্রতিনিধি: ​আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিকতা সম্মেলনে যোগ দিতে নেপালের রাজধানী কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা হয়েছেন বাংলাদেশের আটজন বিশিষ্ট সাংবাদিক।
​আগামী ৯ থেকে ১২ আগস্ট নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে চার দিনব্যাপী ‘তৃতীয় আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিকতা সম্মেলন-২০২৬’। 

​​সম্মেলনে অংশ নেওয়া বাংলাদেশ প্রতিনিধি দলের  নেতৃত্ব দিবেন সার্ক জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ চ্যাপ্টারের জেনারেল সেক্রেটারি শিয়াবুর রহমান হেড অব অনলাইন অ্যান্ড মাল্টিমিডিয়া, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।

অন্য সদস্যরা হলেন: মুশতাক আহমেদ মুবারকী সম্পাদক , দৈনিক বঙ্গবাণী , মোঃ জিয়াউর রহমান স্পেশাল করেসপন্ডেন্ট দৈনিক আজকাল , মোহাম্মদ মুনীরুজ্জামান সম্পাদক, দৈনিক ব্যাংক বীমা অর্থনীতি , মোঃ আবু বকর সিদ্দিক সিনিয়র করেসপন্ডেন্ট , দৈনিক আজকের প্রভাত , পান্না জামান , এক্সিকিউটিভ এডিটর , দৈনিক অমর বাংলা , শাহনাজ বেগম-- চ্যানেল-এস টেলিভিশন অনলাইন। বাংলাদেশ চ্যাপ্টারের সাত প্রতিনিধি দলের রয়েছেন সার্ক জার্নালিস্ট ফোরামের সেন্ট্রাল কমিটির সেক্রেটারি জেনারেল মোঃ আবদুর রহমান।​বিশ্বের ৩০ দেশের সাংবাদিকদের মিলনমেলা উক্ত কনফারেন্সের আয়োজক।

​ফেডারেশন অব নেপালী  ইন্ডিজিনাস ন্যাশনালিটিস জার্নালিস্টস (ফোনিজ) এবং সার্বিক সহযোগিতায় রয়েছে সার্ক জার্নালিষ্ট ফোরাম(ঝঔঋ)। এই ইন্টারন্যাশনাল কনফারেন্সের  সহ-আয়োজক হিসেবে রয়েছে তামাং, তমু গুরুং, লিম্বু, থারু, কিরাত রাই, শেরপা এবং মাগার জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। কনফারেন্সের সমন্বয়ে রয়েছে ন্যাশনাল ফোরাম অব নেওয়া জার্নালিস্টস।

​আয়োজকরা জানিয়েছেন, এবারের সম্মেলনে বাংলাদেশসহ বিশ্বের প্রায় ৩০টি দেশের মাতৃভাষাভিত্তিক সাংবাদিকতায় যুক্ত সাংবাদিক, গণমাধ্যমকর্মী এবং গবেষকরা অংশগ্রহণ করছেন।

​মূল কর্মসূচি ও গুরুত্ব: ​চার দিনব্যাপী এই সম্মেলনে বৈশ্বিক প্রেক্ষাপটে মাতৃভাষা সাংবাদিকতার বর্তমান অবস্থা, প্রধান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে প্যানেল আলোচনা, গবেষণাপত্র ও কার্যপত্র উপস্থাপন করা হবে। দেশ-বিদেশের বিশেষজ্ঞরা এতে অংশ নেবেন।

​সম্মেলনের অংশ হিসেবে অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিনিধিদের নিয়ে একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক শোভাযাত্রার আয়োজন করা হবে। এছাড়া নেপালের ঐতিহাসিক ও পর্যটনস্থল পরিদর্শন এবং স্থানীয় ঐতিহ্যবাহী খাবারের সাথে অতিথিদের পরিচয় করিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
​সম্মেলনের মূল লক্ষ্য হলো মাতৃভাষা সাংবাদিকতার পেশাদারিত্ব বৃদ্ধি, সরকারি নীতিতে এর গুরুত্ব প্রতিষ্ঠা এবং ভাষা, লিপি, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে বিশ্বজুড়ে নতুন দিগন্ত 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!